অনেকেই মনে করেন, যেহেতু মসজিদ-মাদ্রাসা আল্লাহর ঘর ও ধর্মীয় শিক্ষার কেন্দ্র, তাই সেখানে জাকাত দিলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে।মসজিদ বা মাদ্রাসার ভবন নির্মাণ, সংস্কার, অজুখানা তৈরি কিংবা বিদ্যুৎ বিল পরিশোধের মতো ধর্মীয় কাজের কোনটা জাকাতের খাত, কোনটা সাধারণ দানের খাত—সেটা অনেকেই গুলিয়ে ফেলেন।অথচ জাকাত ব্যয়ের খাত সুনির্দিষ্ট এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত।
আলোচনা করা হলো:জাকাতের নির্ধারিত ৮ খাত সাধারণ দান-সদকা (নফল সদকা) যেকোনো ভালো ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায়। কিন্তু জাকাত হলো একটি ফরজ ইবাদত, যার ব্যয়ের খাত আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন।ইসলামের মূলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য ‘তামলিক’ অর্থাৎ জাকাতের অর্থ বা বস্তু কোনো দরিদ্র ও উপযুক্ত ব্যক্তিকে পূর্ণ মালিকানায় হস্তান্তর করা আবশ্যক।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই জাকাত হলো শুধু ফকির, মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন (নওমুসলিম), দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে (ফি সাবিলিল্লাহ) এবং মুসাফিরদের জন্য।
সূত্র: প্রথম আলো

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
সড়ক অবরোধ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া
নবান্নের মাছের মেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন