দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক মানোন্নয়নের মূল চালিকা শক্তি হলেন প্রধান শিক্ষক। অথচ বর্তমানে দেশের মোট ৬৫ হাজার ৪৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক নেই।
সরকারি হিসাবে প্রায় সাড়ে ৩৪ হাজার বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই।এ তীব্র নেতৃত্বসংকট কাটাতে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ফলে একদিকে যেমন বিদ্যালয়গুলোয় প্রশাসনিক ও একাডেমিক স্থবিরতা বাড়ছে, অন্যদিকে চরম অনিশ্চয়তায় দিন কাটছে সাত লক্ষাধিক চাকরিপ্রার্থীর।নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে সংকটের নেপথ্যে বিজ্ঞপ্তি, আইনি জট ও নেতৃত্বের পরিবর্তন পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (নন-ক্যাডার) পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
সূত্র: প্রথম আলো

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
সড়ক অবরোধ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া
নবান্নের মাছের মেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন