যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে সেতুর প্রয়োজনীয়তাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। অথচ এই সেতু কীভাবে নদীর সর্বনাশ করে চলেছে, ১৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামের বিশেষ আয়োজনে তা স্পষ্টভাবে উঠে এসেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এলজিইডি, দুর্যোগ মন্ত্রণালয়, সওজসহ সরকারের সংস্থাগুলো ছোট সেতু, নিচু সেতু নির্মাণ করে কীভাবে ‘নদী হত্যায়’ নেতৃত্ব দিয়েছে।
দেশের ২৬টি জেলায় ৮০টি নদী ও খালে এ রকম সেতুর সংখ্যা প্রায় ২৯০। খুলনা, যশোরসহ পাঁচ জেলা দিয়ে প্রবাহিত ভৈরব নদেই নির্মাণ করা হয়েছে ৪৮টি সেতু ও কালভার্ট; বরগুনার খাকদোন নদের ১৭ কিলোমিটারে নির্মাণ করা হয়েছে ২১টি সেতু। নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এভাবে সেতু নির্মাণ শুধু অবৈজ্ঞানিকই নয়, স্বেচ্ছাচারিতার চূড়ান্ত বহিঃপ্রকাশও।
দুঃখজনক হলেও সত্যি, বিগত সরকারগুলো উন্নয়নের নামেই নদী ও খাল হত্যার এই আয়োজনকে বৈধতা ও স্বীকৃতি দিয়েছে।এই বাস্তবতার মধ্যে আমরা দেখছি যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল বুধবার ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শিরোনামের প্রকল্প অনুমোদন হয়েছে।
সূত্র: প্রথম আলো

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
সড়ক অবরোধ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া
নবান্নের মাছের মেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন