advertisement

ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে

ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে
ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের রামাল্লার কাছের এলাকায় গাছে আগুন দেওয়া হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

পরিবেশবান্ধব হিসেবে নিজেদের তুলে ধরার প্রচার চালালেও ফিলিস্তিনের পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এ বিষয়ে আল-জাজিরায় মতামতধর্মী একটি নিবন্ধ লিখেছেন গাজার ফিলিস্তিনি লেখক রিফাত ইব্রাহিম। নিবন্ধটি প্রথম আলোর পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো।চলতি বছরের জলপাই সংগ্রহ মৌসুমের এক মাস পেরিয়েছে মাত্র।

এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা ৪ হাজার ৫০০টি জলপাইগাছের ক্ষতি করেছে বা উপড়ে ফেলেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত তাঁরা ধ্বংস করেছেন এক লাখ জলপাইগাছ। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার প্রায় ২০ লাখ জলপাইগাছের ৯৭ শতাংশই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

১৯৬৭ সালে ইসরায়েল গাজা ও পশ্চিম তীর দখলের পর থেকে ২০১০-এর দশক পর্যন্ত তারা ৮ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস করেছে।জলপাইগাছ উপড়ে ফেলার সেই ভয়াবহ দৃশ্য আমার মনে পড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ? ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ? ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ? ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ? হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, এরপর আটক করা হলো ছেলে–নাতিকেও অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, এরপর আটক করা হলো ছেলে–নাতিকেও
advertisement

২৪ কোটি মানুষকে জিম্মি রাখতে পারে না ভারত: জাতিসংঘে পাকিস্তান

সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলেছে, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে তথ্য লুকানোর অভিযোগ উঠেছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে।

পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে

বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও।

ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন।

এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন