advertisement

কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন দিশা 

কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন দিশা 
সম্পাদকীয়
ফটো কার্ড প্রিন্ট

পণ্য বিক্রির পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক সাধারণত সেখানেই চুকে যায়। কিন্তু গাইবান্ধা শহরের শাপলামিল এলাকার উদ্যোক্তা গোলাম কিবরিয়া সেই প্রচলিত ব্যবসায়িক ধারণাকে বদলে দিয়েছেন। তাঁর ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’ থেকে কেনা কোনো চারা দুর্বল বা রোগাক্রান্ত হয়ে পড়লে ক্রেতারা তা ফিরিয়ে আনেন, আর কিবরিয়া পরম যত্নে সেটিকে সুস্থ করে আবার মালিকের হাতে তুলে দেন—তা-ও সম্পূর্ণ বিনা মূল্যে।

তাঁর নার্সারিটি পরিচিতি পেয়েছে ‘গাছের হাসপাতাল’ নামে।পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করেছেন গোলাম কিবরিয়া। কিন্তু বাঁধাধরা করপোরেট জীবনের গণ্ডি ছেড়ে ২০২০ সালে তিনি বেছে নেন প্রকৃতি ও কৃষিকে। মাসে মাত্র পাঁচ হাজার টাকায় ২০ শতক জমি ভাড়া নিয়ে তিন হাজার চারা দিয়ে শুরু করা সেই নার্সারিতে আজ ৩০ হাজারের বেশি চারা রয়েছে। সেই নার্সারিতে তিনি গাছের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে থাকেন।

শুধু তাঁর নিজের ক্রেতারাই নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অসুস্থ গাছ নিয়ে এবং কৃষকেরা ফসলের রোগবালাইয়ের পরামর্শ নিতে ছুটে আসেন তাঁর কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন সড়ক অবরোধ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন সড়ক অবরোধ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া নবান্নের মাছের মেলা নবান্নের মাছের মেলা
advertisement

২৪ কোটি মানুষকে জিম্মি রাখতে পারে না ভারত: জাতিসংঘে পাকিস্তান

সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলেছে, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে তথ্য লুকানোর অভিযোগ উঠেছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে।

পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে

বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও।

ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন।

এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন