মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বিকেলে যাত্রা শুরু হচ্ছে পাবনার নতুন ট্রেনের
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে।
পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন।
সূত্র: প্রথম আলো
বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও।
ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন।
এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন