advertisement

আমন বিক্রির টাকায় কৃষকদের সংসারে ফিরছে সচ্ছলতা

আমন বিক্রির টাকায় কৃষকদের সংসারে ফিরছে সচ্ছলতা
ধান কাটা চলছে। গতকাল সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোয়ালভাওর এলাকায়। ছবি: প্রথম আলো
ফটো কার্ড প্রিন্ট

গত দুই বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে আমন ও বোরো ধানের আবাদ করে লোকসান গুনতে হয়েছে কৃষক মনির হোসেনকে। এবার ঋণ করে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। এবার লাভের মুখ দেখছেন তিনি।মনির হোসেন বলেন, ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। তিনি আশা করছেন ধান উৎপাদন হবে প্রায় ৭৫ মণ। এতে সব খরচ বাদে দিয়ে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা লাভ হবে।

মনির হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের গোয়ালভাওর গ্রামে। তাঁর মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক চলতি মৌসুমে আমনের আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে আসছে সচ্ছলতা।গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত জুলাইয়ে শুরু হওয়া চলতি খরিপ-২ মৌসুমে রোপা আমনের আবাদ হয় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কস... বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য ডলফিনের সঙ্গে তিমির যে সম্পর্ক আছে ডলফিনের সঙ্গে তিমির যে সম্পর্ক আছে
advertisement

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
আগুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই আগুন লেগে থাকতে পারে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত
ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আকাশ মেঘলা রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাআবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে।ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।কক্সবাজার উপকূল থেকে অবস্থান করছিল প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল।গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাসআবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য

বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য

মাছ উৎপাদনে দেশে শীর্ষ জেলা ময়মনসিংহ। গত কয়েক দশকে মাছ চাষে বদলে গেছে এ জেলার চিত্র। মাছ চাষে যুক্ত হয়েছেন হাজার হাজার উদ্যোক্তা। বিস্তারিত ভিডিওতে....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন