বাংলাদেশের বেশ কিছু নদীতে ডলফিনের দেখা মেলে। হঠাৎ পানির ওপর পিঠটা দেখিয়ে এরা ভেসে ওঠে। মাথার ওপরের ছিদ্র দিয়ে বাতাস নেয়। তারপর আবার ডুব দেয় পানির নিচে। বিশালাকার তিমিও ঠিক একইভাবে পানির ওপর ভেসে উঠে শ্বাস নেয়।তিমি আর ডলফিনের এমন মিল দেখে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এদের মধ্যে কি কোনো আত্মীয়তা আছে? নাকি এরা সম্পূর্ণ আলাদা প্রাণী?উত্তরটা বেশ মজার। ডলফিন আসলে একধরনের তিমি!
অর্থাৎ সব ডলফিনই তিমি, তবে সব তিমি ডলফিন নয়।তিমি, ডলফিন ও শুশুকের আত্মীয়তাতিমি, ডলফিন ও শুশুক—তিন ধরনের প্রাণীকেই একসঙ্গে বলা হয় সিটাসিয়ান। এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। সাধারণত আকারে বড় প্রাণীগুলোকে আমরা তিমি বলি। আর তুলনামূলক ছোট ও চটপটে প্রাণীগুলো পরিচিত ডলফিন নামে। তবে বিজ্ঞানীরা এদের ভাগ করেন একটু অন্যভাবে।তিমি প্রধানত দুই ধরনের। বেলিন তিমি ও দাঁতওয়ালা তিমি।বেলিন তিমির মুখে দাঁত থাকে না।
এর বদলে থাকে চিরুনির মতো বিশেষ একধরনের ছাঁকনি।
সূত্র: প্রথম আলো

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কস...
বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য
বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য
বেতন বাড়লে কি মানুষের স্বভাবও বদলে যায়? কী বলছে গবেষণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন