গায়ের রং নিয়ে বলিউডের অবস্থান মনে হয় আর বদলাবে না। আসলে পুরো উপমহাদেশেই একই অবস্থা। একসময় নিজের শ্যামবর্ণ স্কিনটোন নিয়ে গর্বিত কাজলের মতো তারকারা স্কিন হোয়াইটেনিং করে সাদা হওয়ার প্রতিযোগিতায় মত্ত। আর এরই মাঝে ইনক্লুসিভ বিউটির দুনিয়ায় আশা জাগালেন ব্রিজারটন তারকা সিমোন অ্যাশলি।
তামিল বংশোদ্ভূত এই জনপ্রিয় অভিনেত্রীর সৌন্দর্য তাঁর স্কাল্পচারাল মুখশ্রী, ফিগার আর গায়ের অপরূপ সুন্দর রঙে, যা কোনওভাবেই টোন আপ করার চেষ্টা করেন না তিনি। গতকাল আর্থশট প্রাইজের তারকাখচিত অনুষ্ঠানে তাই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস ক্যাথরিনকে ছাপিয়ে স্পটলাইট কেড়ে নিয়েছেন তিনি। মনীশ মালহোত্রার পোশাক আর গ্ল্যাম মেকওভারে সিমোন যেন আপন আলোয় ঝলমল করে উঠেছেন।
শর্ষে হলুদ কাস্টম মেইড ফিউশন লেহেঙ্গার লুকে ঝলমল করছেন সিমোন আর্টিজান প্ল্যাটফর্ম স্বদেশের সঙ্গে কোল্যাব করে এই ট্রাডিশনাল কাঞ্জিভরম লেহেঙ্গাটি বিশেষভাবে সিমোনের জন্যই ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা টপের অংশে হলটারনেক ডিজাইন আর ডিপ সুইটহার্ট নেকলাইন।
সূত্র: প্রথম আলো

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কস...
বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য
বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য
ডলফিনের সঙ্গে তিমির যে সম্পর্ক আছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন