advertisement

রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের

রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের
গত মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হুতিদের হামলার পর সেখানে একটি অবকাঠামো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় হামলার খবর জানানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

তবে প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল।

কয়েক মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।কিন্তু বিপদ আপাতত কেটে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একসঙ্গে নাচল ১৫১ রোবট, গড়ল বিশ্ব রেকর্ড একসঙ্গে নাচল ১৫১ রোবট, গড়ল বিশ্ব রেকর্ড একসঙ্গে নাচল ১৫১ রোবট, গড়ল বিশ্ব রেকর্ড একসঙ্গে নাচল ১৫১ রোবট, গড়ল বিশ্ব রেকর্ড বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিন: পুতিনের সঙ্গে করমর্দন ও ভাজা মুরগির কূটনীতি ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিন: পুতিনের সঙ্গে করমর্দন ও ভাজা মুরগির কূটনীতি বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়! বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!
advertisement

আওয়ামী লীগের ‘লকডাউনে’ যেমন দেখা গেল ধানমন্ডি ৩২ এলাকা

আওয়ামী লীগের ‘লকডাউনে’ যেমন দেখা গেল ধানমন্ডি ৩২ এলাকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি ঘোষণার মধ্যেও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল ও মানুষের চলাফেরা....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি

এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি
বিশ্বকাপ ফাইনালে হারের পর কোহলি ও দ্রাবিড়

১৯ নভেম্বর ২০২৩। ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি লেখা আছে এক বিষাদময় অধ্যায় হয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন শিরোপার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের সামনে অপেক্ষা করছিল এক মহাকাব্যিক সমাপ্তির। কিন্তু সব হিসাব পাল্টে দেন এক অস্ট্রেলিয়ান—ট্রাভিস হেড। তাঁর ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংসে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন।

১ লাখের বেশি দর্শকের গ্যালারি সাক্ষী হয় অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের, আর ভারতের জন্য দিনটি হয়ে থাকে এক দীর্ঘশ্বাসের নাম।দুই দলের দুই ধরনের শুরুবিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল টানা দুই হারে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটো ম্যাচেই লড়াই করতে পারেনি তারা। এরপর টানা ৯ জয়।

এর মধ্যে আছে পুরো টুর্নামেন্টে ভালো খেলা ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত জয়।অন্যদিকে ভারত ফাইনালের আগে বিশ্বকাপে কোনো ম্যাচই হারেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী
বড় ছেলেকে নিয়ে শিল্পী হামিদুর রাহমানের (১৯২৮—১৯ নভেম্বর ১৯৮৮) ছবি ও মন্ট্রিলের ডয়সন কলেজের আন্তর্জাতিক ক্লাবে দেয়ালচিত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দেয়ালচিত্র আদ্র ফ্রেসকো অবলম্বনে

১৯৫০ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘অগত্যা’ পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যায় ‘চিত্রশিল্প প্রদর্শনী ও আমরা’ শিরোনামে লেখায় হামিদুর রাহমান লিখেছেন, ‘শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক মুক্তিই একটা জাতির সত্যিকারের মুক্তি নয়। জাতির সত্যিকারের মুক্তি হলো কৃষ্টিগত মুক্তি (কালচারাল ফ্রিডম), যা পেতে হলে আমাদের দেশের গানগুলোকে আবার নতুন করে শিখতে হবে, বুঝতে হবে। শিল্পীর অঙ্কিত চিত্রকে সাধারণ মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

নতুন উৎসাহে সাহিত্য সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে আমাদের।’একাত্ম, তেলরং, ১৯৫৬ বাংলার নানান চেনা-অচেনা মানুষের জীবন, শহর ঢাকা এবং রেখার জ্যামিতিক চৈতন্য শিল্পী হামিদুর রাহমানকে উৎসাহিত করেছে নতুন কিছু করতে। হাজার বছরের ঢাকা শহরের রাজধানী হওয়ার সময় ৪০০ বছরের বেশি হয়েছে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে নানা ধারণা ও ধারার জীবনাচার ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে থিতু হয়েছে ঢাকা নামের এই জনপদ।

বিশেষ করে পুরান ঢাকায় মানুষে মানুষে মিলনে গড়ে উঠেছে জীবন দেখার ঐকান্তিক বাসনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন