ফুলবাড়ীর কৃতি সন্তান ড. গোলাম ফারুক সরকার টুকুর পিএইচডি অর্জন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
ফুলবাড়ীর কৃতি সন্তান ড. গোলাম ফারুক সরকার টুকু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় ড. গোলাম ফারুক সরকার টুকু অস্ট্রেলিয়ার University of New England থেকে Sociology and Criminology বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
পিএইচডি অর্জনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের Chancellor’s Doctoral Research Medal অর্জন করেছেন এবং Honorary Associate in Sociology হিসেবে মনোনয়ন পেয়েছেন। তাঁর এ সাফল্যে ফুলবাড়ীর শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শিক্ষাজীবনে এ অনন্য অর্জনের জন্য ড. গোলাম ফারুক সরকার টুকুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। অস্ট্রেলিয়ায় অবস্থান করেও তিনি নিজ এলাকার মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
শুভাকাঙ্ক্ষীরা বলেন, শিকড়কে কখনো ভুলে না গিয়ে নিজের এলাকার মানুষের প্রতি তাঁর আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও তারা নিরন্তর শুভকামনা জানিয়েছেন।