সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের কারণে আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ঢাকা থেকে বাস চলেনি। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে অনেকেই বাস না পেয়ে ফিরে আসেন। সন্ধ্যার পর বাস ছাড়তে পারে—এমন আশায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে।
পদ্মা সেতু হয়ে বরিশালের পথেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বাস চলাচল করেছে।পরিবহন মালিক–শ্রমিকেরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখে। তারা সড়কে অবস্থান নিয়েও বিক্ষোভ করে। এ জন্য আতঙ্কে বাস চালাচ্ছেন না মালিক–শ্রমিকেরা। সপ্তাহের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার যাত্রীর প্রচুর চাপ থাকে।
কিন্তু আজ টার্মিনালে এতটা ভিড় নেই।
সূত্র: প্রথম আলো

রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করল জাতিসংঘের সর্বোচ্চ আদালত
রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করল জাতিসংঘের সর্বোচ্চ আদালত
মুকসুদপুরে মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার সুবিধা পাবেন ঋণখেলাপিরাও
নদীর বুকে একদিন, হৃদয়ে জমা একরাশ বন্ধুত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন