advertisement

তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফটো কার্ড প্রিন্ট

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—এ তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আলাদা বেতন ও ভাতা নির্দেশাবলি ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনাবলিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নিয়ম তুলে ধরা হয়েছে।বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে আইএলও উদ্বিগ্ন মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে আইএলও উদ্বিগ্ন এক দশকে উৎপাদন খাতে ১০ প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে ১৪ লাখ এক দশকে উৎপাদন খাতে ১০ প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে ১৪ লাখ মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের সংস্কার হলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭% হবে,  বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ সংস্কার হলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭% হবে, বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ
advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
বরিশাল নগরীতে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে
বগুড়ার একটি মাংসের দোকানে দুটি মহিষ জবাই করা হবে। এর আগে ক্রেতা আকর্ষণে মাইকিংয়ের পাশাপাশি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মহিষ দুটিকে রাস্তায় ঘোরানো হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি।

বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা।

পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন