advertisement

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান
ফটো কার্ড প্রিন্ট

নানা ধর্মীয় আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানশ্রেষ্ট কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি।

বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে চলে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সবার সুখ–শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comসকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

বিকেলে কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি
advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
বরিশাল নগরীতে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে
বগুড়ার একটি মাংসের দোকানে দুটি মহিষ জবাই করা হবে। এর আগে ক্রেতা আকর্ষণে মাইকিংয়ের পাশাপাশি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মহিষ দুটিকে রাস্তায় ঘোরানো হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি।

বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা।

পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন