advertisement

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী
কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে বড় পর্দায় আইসিজের রায় সম্প্রচার করা হয়। কক্সবাজার, ১৯ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে বড় পর্দায় আইসিজের রায় সম্প্রচার করা হয়। কক্সবাজার, ১৯ নভেম্বর ২০২৬মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের অধীন এই অপরাধ প্রতিরোধ করার যে বাধ্যবাধকতা মিয়ানমারের ছিল, দেশটি তা পালনে ব্যর্থ হয়েছে।গোষ্ঠী নিধনমূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে।

আদালত বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে কিংবা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং এ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক: জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি
advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
বরিশাল নগরীতে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে
বগুড়ার একটি মাংসের দোকানে দুটি মহিষ জবাই করা হবে। এর আগে ক্রেতা আকর্ষণে মাইকিংয়ের পাশাপাশি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মহিষ দুটিকে রাস্তায় ঘোরানো হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি।

বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা।

পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন