advertisement

নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক

নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম
ফটো কার্ড প্রিন্ট

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সমুদ্রসৈকতে খোঁজ পাওয়া গেছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিমের। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর খোঁজ পায় বরিশাল মহানগর পুলিশ।বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।সুশান্ত সরকার বলেন, বিচারক শেখ ফারহান নাদিম একা ঘুরতে কুয়াকাটায় যান। তাঁর সঙ্গে অন্য কেউ ছিল না।

মুঠোফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।শেখ ফারহান নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীনে মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে গত মঙ্গলবার বিকেলে আদালতের কার্যক্রম শেষে ফারহান নাদিম বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে  ‘সঞ্জীবসন্ধ্যা’ গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা’ মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
বরিশাল নগরীতে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে
বগুড়ার একটি মাংসের দোকানে দুটি মহিষ জবাই করা হবে। এর আগে ক্রেতা আকর্ষণে মাইকিংয়ের পাশাপাশি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মহিষ দুটিকে রাস্তায় ঘোরানো হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি।

বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা।

পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন