শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে দর্শক–শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়।
আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন।সঞ্জীব চৌধুরী একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা ও সংগীত—দুই ক্ষেত্রেই অবদান রাখেন। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’।
তাঁর গান ও লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা ও প্রতিবাদী চেতনার প্রকাশ তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অনন্য পরিচিতি এনে দেয়।অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা করেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।আলোচনা পর্বের পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন।
সূত্র: প্রথম আলো

‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
‘রাইজ অ্যাবোভ অল’ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, চলছে নিবন্ধন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন