advertisement

গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা’

গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে  ‘সঞ্জীবসন্ধ্যা’
‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে
ফটো কার্ড প্রিন্ট

শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে দর্শক–শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়।

আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন।সঞ্জীব চৌধুরী একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা ও সংগীত—দুই ক্ষেত্রেই অবদান রাখেন। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’।

তাঁর গান ও লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা ও প্রতিবাদী চেতনার প্রকাশ তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অনন্য পরিচিতি এনে দেয়।অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা করেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।আলোচনা পর্বের পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক
advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
বরিশাল নগরীতে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে
বগুড়ার একটি মাংসের দোকানে দুটি মহিষ জবাই করা হবে। এর আগে ক্রেতা আকর্ষণে মাইকিংয়ের পাশাপাশি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মহিষ দুটিকে রাস্তায় ঘোরানো হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি।

বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা।

পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন