advertisement

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক
ফটো কার্ড প্রিন্ট

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হককে (দোলন) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

তাঁর বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে।আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।আগের রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ থানা এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ ১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ
advertisement

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার
বাংলাদেশের অর্থনীতি তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগসহ ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। সাবেক শিক্ষামন্ত্রীসহ গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১০৭ জন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল খানকে (মাঝে মেরুন পাঞ্জাবি পরা) আটকের পর পুলিশের হেফাজতে তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে তোলা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন।

পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন