লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ কেউ এরই মধ্যে মেসির ১০ নম্বর জার্সিতে দেখছেন নিকো পাজকে।
তাঁদের সেই দেখার পালে জোর হাওয়া দিলেন স্বয়ং লিওনেল মেসির মা!পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দেখা হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচে দারুণ এক গোল করে নিজের ‘আইডল’ মেসিকে জড়িয়েও ধরেন পাজ। সেদিন ম্যাচের পর মেসির মা পাজকে বলেন, জাতীয় দলে তিনিই হবেন তাঁর ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি।
খবরটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ।
সূত্র: প্রথম আলো

এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা
চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না
৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন