advertisement

আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি

আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে
ফটো কার্ড প্রিন্ট

চলমান সহিংস পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।

এসব কর্মসূচি হবে ‘গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে’।

দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা–কর্মীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই কর্মসূচির কথা জানান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার ৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার তিন বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা তিন বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা এবার অভিনেতা তমাল মাহবুব আটক এবার অভিনেতা তমাল মাহবুব আটক বিচার হচ্ছিল মিয়ানমারের ভয়ে ছিল ইসরায়েল: আসিফ নজরুল বিচার হচ্ছিল মিয়ানমারের ভয়ে ছিল ইসরায়েল: আসিফ নজরুল বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার
advertisement

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার
বাংলাদেশের অর্থনীতি তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগসহ ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। সাবেক শিক্ষামন্ত্রীসহ গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১০৭ জন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল খানকে (মাঝে মেরুন পাঞ্জাবি পরা) আটকের পর পুলিশের হেফাজতে তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে তোলা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন।

পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন