advertisement

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আনা সম্ভব হয়নি। এ কারণে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামিদের বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা সম্ভব হয়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।আসামি না আসায় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়।

ট্রাইব্যুনাল সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন।ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তায় আসামিদের আনা যায়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল।

আগামী ১ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের নতুন দিন ধার্য করা হয়েছে।গণ-অভ্যুত্থানের সময় (২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই) রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ ১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ ১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ
advertisement

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আড়ানী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে

পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে
এবি পার্টির আলোচনা সভায় বক্তৃতা রাখছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। জাতীয় প্রেসক্লাব, ১৯ নভেম্বর

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে।

এ সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন।এসব কথা উঠে এসেছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায়।

সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন