মূল সূত্র: বিস্তারিত পড়ুন
এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে।
এ সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন।এসব কথা উঠে এসেছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায়।
সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
সূত্র: প্রথম আলো
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁওয়ে পৃথক আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে চারটি ককটেলসহ মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে শ্যামলী মোড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেলে তিন যুবক তল্লাশিচৌকির কাছ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের থামায়। একপর্যায়ে দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। অন্য যুবক রাসেলের ব্যাগে তল্লাশি চালিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো
পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আনা সম্ভব হয়নি। এ কারণে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামিদের বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা সম্ভব হয়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।আসামি না আসায় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়।
ট্রাইব্যুনাল সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন।ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তায় আসামিদের আনা যায়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল।
আগামী ১ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের নতুন দিন ধার্য করা হয়েছে।গণ-অভ্যুত্থানের সময় (২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই) রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন