advertisement

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি থাকা ছয় টেস্টের চারটিতে জিতলেই হতো বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর সম্ভাবনাটা ফিকে হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাল ৯ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় শেষই হয়ে গেছে বলা চলে।এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে কার কেমন অবস্থা, তাই দেখে নেওয়া যাক একনজরে… ১. দক্ষিণ আফ্রিকাম্যাচ: ৮জয়: ৬পয়েন্টের শতকরা হার: ৭৫.০০বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

সিরিজেও এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস ‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হাল ‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হাল সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৬) ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা
advertisement

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
রিপাবলিকান পার্টির জাতীয় মধ্যবর্তী সম্মেলনের মঞ্চে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির সিনেটের রিপাবলিকান সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানালেন তাঁরা।

যদিও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।সিনেটে ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। ১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়

রাজধানীর রাস্তায় চলাচল করছে ব্যাটারিচালিত ই-রিকশা, যার নিবন্ধন রয়েছে। অর্থাৎ এগুলো বৈধ।রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের একপর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি।মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি।

সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা (ওয়েটিং চার্জ ছাড়া)। অবশ্য তা না মেনে সিএনজি চালকেরা যেমন অনেক বেশি ভাড়া আদায় করেন, তেমনি চড়া ভাড়া চাইলেন ই-রিকশার চালক।ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল।

গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে মো. শাহীন প্রথম আলোকে বলেন, তিনি ভাড়ায় রিকশা চালান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছে। দেশের বাইরেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবার দেশটির বিরোধী জোট একজোট হয়েছে। বিরোধী জোট সফল হলে যুদ্ধবাজ এই নেতার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে।মাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন।এরপরও তিনি দীর্ঘদিন ইসরায়েলের ক্ষমতা আঁকড়ে আছেন। তিনি ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিন দফায় প্রায় ১৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।যুদ্ধবাজ এই নেতাকে ক্ষমতা থেকে সরাতে এবার ইসরায়েলের বিরোধী দলগুলো একজোট হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন