advertisement

জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক

জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক
তমাল মাহবুব। ফেসবুক থেকে
ফটো কার্ড প্রিন্ট

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর কবরস্থান–সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে গতকাল দিবাগত রাতে সংবাদমাধ্যমকে শফিকুল ইসলাম জানিয়েছিলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন আন্তর্জাতিক বিচার আদালতের রায়:  বাংলাদেশের নৈতিক জয় হলো আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো উৎসবের রঙে রঙিন রাঙামাটি উৎসবের রঙে রঙিন রাঙামাটি হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত
advertisement

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু
গ্রহাণু

বেশির ভাগ গ্রহাণুই সূর্য থেকে আসা মহাকর্ষ বা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে মহাকাশে ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণু এমন গতিতে ছুটে চলছে, যা কোনোভাবেই একটি সুশৃঙ্খল গ্রহাণুর আচরণের সঙ্গে মিলছে না। মহাজাগতিক এই আচরণের একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়।

এটি একটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন পথে চলছে।মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু। গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল ছাড়া সামান্য বাড়তি গতি পায়।

যখন কোনো ধূমকেতুর কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু

কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু তিন দফায় প্রায় ১৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিজের ও স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন নেতানিয়াহু। তিনি ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় ছিল না; বরং এটি তাঁর বিচার এড়ানো ও নিজের রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার হয়ে ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

আপনার হাতে নগদ টাকা আছে। আপনি কোথাও সেই টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। সবার আগে বিনিয়োগের নিরাপত্তা দরকার। কোথায় বিনিয়োগ করবেন? দেখুন এই ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন