advertisement

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে
ফটো কার্ড প্রিন্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে হল প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন অর্থনীতি বিভাগ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা।

পরে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত হয়।গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে মারধরের ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত হলটিতে উত্তেজনা চলছিল।মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম দেবজয় সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ও সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।

একই সঙ্গে ওই হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্যও ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন সোনার দাম একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা সোনার দাম একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা
advertisement

ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছাত্রদল নেতারা

ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছাত্রদল নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সাবেক নেতা অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের প্রভোস্ট কক্ষে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ

আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বক্তব্যের সময় চোখ বন্ধ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বক্তব্যের ভিডিওতে প্রায় ১০ সেকেন্ড ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে চোখ পিটপিট করে জেগে থাকার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। কাজের সময় এমন ঘুম পেলে কী করবেন?চীনের শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে গোলটেবিল বৈঠক চলছে। বক্তব্য দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।

আর তাঁর বক্তব্যের সময় চোখ বন্ধ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বক্তব্যের সময় চোখ বন্ধ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প View this post on Instagram A post shared by CNN (@cnn) গত ১৮ নভেম্বরের এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রায় ১০ সেকেন্ড ধরে ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। তাঁর মাথাও ছিল কিছুটা কাত।

ভিডিওর শেষ দিকে চোখ পিটপিট করে জেগে থাকার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।নিউজউইক ও সিএনএনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচকেরা ট্রাম্পকে কটাক্ষ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন

জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন
এখন জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কিনতে পারবেন

জাপানে বাড়ি বা জমি কিনতে দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক নয়। এমনকি জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা সেখানে সম্পত্তির মালিক হতে পারেন।

তবে জমি কেনাবেচার আগে জাপানের আইন, করব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা থাকতে হবে।এখন জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কিনতে পারবেনবিদেশে সম্পত্তি কেনার কথা ভাবলে অনেকের মনেই প্রথমে আসে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতির বিষয়টি। তবে জাপানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন।

দেশটিতে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতীয়তাভিত্তিক সাধারণ কোনো নিষেধাজ্ঞা নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন