সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’–এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুজন। ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন।
তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি কীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ট্রলকারীর মন্তব্যের জবাবে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাঁদের সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা ঠিক নয়।কীর্তি সুরেশ। ইনস্টাগ্রাম থেকে বিতর্কের সূত্রপাত একটি পোস্ট থেকে।
সেখানে প্রশ্ন তোলা হয়, পর্দায় অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, অথচ বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি বোধ করবেন কেন?
সূত্র: প্রথম আলো

গান, নাটক থেকে কমেডি, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
বারো হাত বাঁশ!
বেকড সল্টেড রুইয়ের রেসিপি
ডাউনগ্রেড
সবজান্তা সমীপেষু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন