advertisement

ডাউনগ্রেড

ডাউনগ্রেড
ফটো কার্ড প্রিন্ট

জীবনে উন্নতি করার একটা গোপন ইচ্ছা বরাবরই ছিল। কিন্তু ইচ্ছাটা এতই গোপন যে উন্নতি নিজেও তার খবর পায়নি। ফলে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, বাজারদর বাড়ছে, শুধু আমার অবস্থানটা ক্রমেই নিচের দিকে নামছে। আগে ভাবতাম, মানুষ চেষ্টা করলে ওপরে ওঠে। এখন বুঝি, ওপরে উঠতে চেষ্টার প্রয়োজন হয়, নিচে নামতে কিছুই করতে হয় না। মাধ্যাকর্ষণ শক্তি বাকিটা সামলে নেয়।আমার এই অধঃপতনের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে অফিস থেকে। বস এমনিতে অমায়িক।

তবে তার ভালোত্ব কখনো অধস্তন কর্মচারীদের ওপর প্রয়োগ করেন না। সামান্য ভুল হলেই বলেন, ‘আপনারে ডিমোশন করে দেব।’একদিন এমন হুমকি শুনে সাহস করে বললাম, ‘স্যার, ডিমোশন করে কত নিচে নামাবেন?’বস চশমার ওপর দিয়ে তাকালেন, ‘যত নিচে নামানো যায়।’বললাম, ‘স্যার, আমি তো এমনিতেই নিচে আছি। আরও নামালে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বসতে হবে।’বস কিছুক্ষণ ভেবে বললেন, ‘মন্দ বলেননি।

ওখানে লোকেরও অভাব আছে।’অফিস থেকে বাসায় ফিরেও ডাউনগ্রেডের আতঙ্ক কাটে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বারো হাত বাঁশ! বারো হাত বাঁশ! বেকড সল্টেড রুইয়ের রেসিপি বেকড সল্টেড রুইয়ের রেসিপি সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু ছিনতাইকারী উপাখ্যান ছিনতাইকারী উপাখ্যান ১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায় ১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়
advertisement

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
রিপাবলিকান পার্টির জাতীয় মধ্যবর্তী সম্মেলনের মঞ্চে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির সিনেটের রিপাবলিকান সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানালেন তাঁরা।

যদিও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।সিনেটে ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। ১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়

রাজধানীর রাস্তায় চলাচল করছে ব্যাটারিচালিত ই-রিকশা, যার নিবন্ধন রয়েছে। অর্থাৎ এগুলো বৈধ।রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের একপর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি।মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি।

সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা (ওয়েটিং চার্জ ছাড়া)। অবশ্য তা না মেনে সিএনজি চালকেরা যেমন অনেক বেশি ভাড়া আদায় করেন, তেমনি চড়া ভাড়া চাইলেন ই-রিকশার চালক।ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল।

গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে মো. শাহীন প্রথম আলোকে বলেন, তিনি ভাড়ায় রিকশা চালান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছে। দেশের বাইরেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবার দেশটির বিরোধী জোট একজোট হয়েছে। বিরোধী জোট সফল হলে যুদ্ধবাজ এই নেতার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে।মাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন।এরপরও তিনি দীর্ঘদিন ইসরায়েলের ক্ষমতা আঁকড়ে আছেন। তিনি ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিন দফায় প্রায় ১৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।যুদ্ধবাজ এই নেতাকে ক্ষমতা থেকে সরাতে এবার ইসরায়েলের বিরোধী দলগুলো একজোট হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন