চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বক্তব্যের ভিডিওতে প্রায় ১০ সেকেন্ড ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে চোখ পিটপিট করে জেগে থাকার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। কাজের সময় এমন ঘুম পেলে কী করবেন?চীনের শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে গোলটেবিল বৈঠক চলছে। বক্তব্য দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।
আর তাঁর বক্তব্যের সময় চোখ বন্ধ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বক্তব্যের সময় চোখ বন্ধ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প View this post on Instagram A post shared by CNN (@cnn) গত ১৮ নভেম্বরের এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রায় ১০ সেকেন্ড ধরে ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। তাঁর মাথাও ছিল কিছুটা কাত।
ভিডিওর শেষ দিকে চোখ পিটপিট করে জেগে থাকার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।নিউজউইক ও সিএনএনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচকেরা ট্রাম্পকে কটাক্ষ করেন।
সূত্র: প্রথম আলো

জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক
মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন
সোনার দাম একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন