advertisement

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসায়ই অবস্থান করেন। আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটে আসার কর্মসূচি রয়েছে।সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আজ শুক্রবার তোলা এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ আপনারও কি কাজের সময় ট্রাম্পের মতো ঘুম পায়? করুন এই ৬টি কাজ জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক
advertisement

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবার মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঝাল খাবারের পর পেটের অস্বস্তি কমাবে যে পানীয়

ঝাল খাবারের পর পেটের অস্বস্তি কমাবে যে পানীয়
ঝাল খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি, জ্বালাপোড়া বা ডায়রিয়া হতে পারে। তবে এক কাপ আদা চা হজমের সমস্যা কমাতে ও পেটের অস্বস্তি প্রশমিত করতে সাহায্য করতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি বাস। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার।

তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহতজোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন