জাতিসংঘের হিসাবে, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরে ১ হাজার ৩৩০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে যুদ্ধ শুরু করতে চান দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তিনি বলেছেন, গাজায় যা করা হয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরেও একই কাজ করা উচিত। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন স্মোতরিচ।
গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।সাক্ষাৎকারে পশ্চিম তীরকে ‘জুদিয়া ও সামারিয়া’ হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি বলেন, জুদিয়া ও সামারিয়ায় যুদ্ধে যেতে হবে ইসরায়েলের সেনাদের। গাজায় যা করা হয়েছে, সেখানেও তা–ই করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) ভেঙে দিতে হবে।
কারণ, এটি একটি সন্ত্রাসী সংগঠন।বেজালেল স্মোতরিচসাক্ষাৎকারে স্মোতরিচের কাছে জানতে চাওয়া হয়, পশ্চিম তীরে বাড়তে থাকা নিরাপত্তাজনিত উত্তেজনা কীভাবে মোকাবিলা করা যেতে পারে?
সূত্র: প্রথম আলো

Mona Lisa off limits as Paris shuts museums over protest fears
চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন