advertisement

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায়

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায়
শপিং মল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে গেল। এখন থেকে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। গতকাল শুক্রবার এই সময়সীমা চালু হয়েছে।এর আগে ৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে বলেছিল, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত আটটার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বর্ধিত সময় কার্যকর থাকবে।তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আরও বলেছিল, ২৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে (রাত আটটা) ফিরবে। ফলে গতকাল থেকেই পুরোনো নিয়ম কার্যকর হলো।বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাটের বর্ধিত সময় কার্যকর করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি ট... নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক
advertisement

গাছটা তোমার নয়, তুমি এর অভিভাবক

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি চারা হাতে তুলে দেওয়া হলো একটি শিশুর। তাকে বলা হলো, ‘এটা শুধু তোমার গাছ নয়, তুমি এর অভিভাবক।’ কথাটা শুনতে সাধারণ হলেও এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বগুড়ায় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ক্যারিয়ার গাইডলাইন সভা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সামাজিক সংগঠন ‘বারোপুর বাঁশবাড়িয়া নবজাগরণ ও সমাজকল্যাণ সংঘ’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিক অংশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প
সড়ক মেরামত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কারে ৭১৪ কোটি টাকা খরচ করবে সরকার। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। এ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিলের সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কার করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। আগামীকাল সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় সব মিলিয়ে ১৫টি প্রকল্প উঠছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন।কী আছে প্রকল্পেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে এই প্রকল্পের প্রস্তাবনা একনেকে উঠছে।

এ বছরের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ তিন বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নগরের বিভিন্ন সড়ক ও নর্দমা ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ও পানিনিষ্কাশনে সমস্যা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন