রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাঁকে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা–কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গ্রেপ্তার হওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।
জানা গেছে, বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে একটি দোকানের ছাদে যান।
পরে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর।
সূত্র: প্রথম আলো

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে
ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন