রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা।ডিবি পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, গ্রেপ্তার তিনজন এ ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাঁদের যোগাযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন