advertisement

রাতে ভুল করে চালু রাখেন গ্যাসের চুলা, সকালে আগুন জ্বালাতেই দগ্ধ নারীর মৃত্যু

রাতে ভুল করে চালু রাখেন গ্যাসের চুলা, সকালে আগুন জ্বালাতেই দগ্ধ নারীর মৃত্যু
আগুন
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে মোছা. সাবা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. সাবা।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।সুলতান মাহমুদ শিকদার বলেন, সাবার শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁর দেড় বছর বয়সী সন্তান রেহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন।প্রতিবেশী সুমনের ভাষ্য, আগের রাতে রান্নার জন্য চুলা চালু করেছিলেন বাসার লোকজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ
advertisement

নিজেকে ক্ষমতায় রাখতে ভয়ংকর ‘খেলায়’ মেতেছেন নেতানিয়াহু

নিজেকে ক্ষমতায় রাখতে ভয়ংকর ‘খেলায়’ মেতেছেন নেতানিয়াহু
পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের জেরুজালেমে নতুন, ১০ নভেম্বর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন।

তবে সেটি নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধীরা সরকার গঠন করতে পারেন কি না, সেটার ওপর।সরকার গঠনের জন্য বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এ কারণে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি।

তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
মতবিনিময় সভায় বক্তব্য দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে

আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের অংশ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি।

গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত।চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতি সামনে রেখে মতবিনিময় সভায় গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা বলেন। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীনেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেন।

ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবিও করেন তাঁরা।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়?’ শাহরুখের সঙ্গে তুলনা নিয়ে আরিয়ান

‘সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়?’ শাহরুখের সঙ্গে তুলনা নিয়ে আরিয়ান
শাহরুখ খান ও আরিয়ান খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার পথে না হেঁটে পরিচালনায় নিজের পরিচিতি তৈরি করছেন। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে তাঁর। তবে বাবার সঙ্গে ছেলের তুলনা প্রায়ই উঠে আসে। চেহারা থেকে শুরু করে কথা বলার ধরন, বিভিন্ন বিষয়ে শাহরুখের সঙ্গে আরিয়ানের মিল খুঁজে পান অনেকে। এবার বাবার সঙ্গে এই তুলনা নিয়ে মুখ খুলেছেন আরিয়ান নিজে।

তাঁর কথায়, এই তুলনাকে তিনি মোটেও চাপ হিসেবে দেখেন না, বরং প্রশংসা হিসেবেই নেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে কথা বলেছেন আরিয়ান। তিনি বলেন, ‘সবার সঙ্গেই তাঁর (শাহরুখ) তুলনা করা হয়। সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়? নম্বর ওয়ান ব্যক্তির সঙ্গে তুলনাকে আমি প্রশংসা হিসেবেই দেখি।

তিনি অসাধারণ।’শুধু বাবার সঙ্গে তুলনা নয়, একজন নির্মাতা হিসেবে নিজের দক্ষতা সম্পর্কেও কথা বলেছেন আরিয়ান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন