বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করলেন না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা দেশের বিভিন্ন জেলায় যে বিক্ষোভ ও সহিংসতা করছেন এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য ঘিরে করা প্রশ্নে কিছু বলেননি তিনি।
আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে জয়সোয়াল বলেছেন, প্রতিবেশী এই দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের ভূমিকা অপরিবর্তিতই আছে। ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করে এসেছে।
সেই সম্পর্ক যার সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের অভিন্ন ইতিহাস, অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ।জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
আপনাদের থানা যদি পুড়িয়ে দেন, পুলিশ কাজ করবে কীভাবে, প্রশ্ন আইজিপির
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে
ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন