advertisement

অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে

অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে
হত্যা
ফটো কার্ড প্রিন্ট

অনলাইন জুয়ায় আসক্ত ছিল ১৬ বছরের কিশোর। জুয়া খেলার টাকার জন্য এক পর্যায়ে নানির স্বর্ণালংকার চুরির ফন্দি আঁটে। সেই পরিকল্পনা গড়ায় হত্যাকাণ্ডে। চাঁদপুর শহরের ভাড়া বাসায় নানি লুৎফুন্নাহারকে (৬৫) হত্যা করে সে। পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর।গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই কিশোরকে আটক করে পুলিশ।

আজ বিকেলে তাকে আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করে সে জবানবন্দি দেয় বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।চাঁদপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের জিজ্ঞাসাবাদেও ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার কিশোর অনলাইনে জুয়ায় অভ্যস্ত ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ
advertisement

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মঙ্গলবার বসছে চতুর্থ সভা

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভালুকায় স্বামীকে বাইরে ডেকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ভাঙচুর করা হয়েছে ১০টি দোকান।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন