টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা। গতকাল ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। এই দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে, দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে।
সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
আজ রুপার দাম অপরিবর্তিত আছে।আজ দাম বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
সূত্র: প্রথম আলো

হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব
মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%
পোশাকশ্রমিক মজুরি: মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা
শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন