বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিস্তারিত ভিডিওতে…
সূত্র: প্রথম আলো
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিস্তারিত ভিডিওতে…
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে পালানোর পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সন্ত্রাসী রায়হান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
নরসিংদী শিবপুর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নে বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের নাম মো. আলম মিয়া (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে চেপে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত্ব। গ্রামের সড়কে হাঁটছিলেন আলম মিয়া। এ সময় আলম মিয়াকে পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। তাঁর ঘাড়ের দিকে গুলিটি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার সময় আশেপাশের লোকজনের উপস্থিতি থাকলেও ভয়-আতঙ্কে কেউ মুখ খুলছেন না।
খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়াসহ একাধিক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আলম মিয়ার লাশ উদ্ধার করেন।
সূত্র: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী ডিসেম্বরে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে। এলাকার ২৪টি থানাকে চারটি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা হবে। স্কুলছাত্রীদের নিয়ে আলাদা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনা জানান ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
সিটি করপোরেশনের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করা হবে। আয়োজকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করতে চান। সেখানে আতশবাজি, কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনায় আছে। তবে খেলা শুরুর নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার সূচি ঠিক করার কথা বলা হয়েছে।ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা টুর্নামেন্টের নীতিমালা তৈরি, খেলোয়াড় বাছাই, দলবিন্যাস ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন