advertisement

তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
ফটো কার্ড প্রিন্ট

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর (হাসিনা) সঙ্গে এ বিষয়ে সরকারের কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ভারতের সঙ্গে।

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনার মধ্যে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।

দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির আড়াই শ বছরের ঐতিহ্য, ৮ হাজার কোটি টাকার বাণিজ্য আড়াই শ বছরের ঐতিহ্য, ৮ হাজার কোটি টাকার বাণিজ্য চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট
advertisement

মডেল সিয়ামের মৃত্যু, ৩ সহকর্মীর তিনদিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় হোটেলের ভবন থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে পালানোর পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সন্ত্রাসী রায়হান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত

মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত
হত্যা

নরসিংদী শিবপুর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নে বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের নাম মো. আলম মিয়া (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে চেপে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত্ব। গ্রামের সড়কে হাঁটছিলেন আলম মিয়া। এ সময় আলম মিয়াকে পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। তাঁর ঘাড়ের দিকে গুলিটি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার সময় আশেপাশের লোকজনের উপস্থিতি থাকলেও ভয়-আতঙ্কে কেউ মুখ খুলছেন না।

খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়াসহ একাধিক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আলম মিয়ার লাশ উদ্ধার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন