advertisement

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট
চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী (বাঁয়ে)
ফটো কার্ড প্রিন্ট

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম কোনো বিদেশি নাগরিক হিসেবে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে তিনি হতে যাচ্ছেন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম পাকিস্তানি নাগরিক। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে তিনি ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে রওনা দেবেন। এই মহাকাশযানটিকে বহন করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই মিশনে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট প্রকৌশলী উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে ভাসমান মহাকাশ স্টেশন রয়েছে কেবল দুটি। একটি হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যেখানে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে।

অপরটি হলো সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গের প্রাসাদ), যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন এবং স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির আড়াই শ বছরের ঐতিহ্য, ৮ হাজার কোটি টাকার বাণিজ্য আড়াই শ বছরের ঐতিহ্য, ৮ হাজার কোটি টাকার বাণিজ্য তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে
advertisement

বিস্ফোরক আইনের মামলায় রাবি ছাত্রলীগের সাবেক নেতা রবিউল কারাগারে

রাজধানীর ধানমন্ডি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল আলম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মডেল সিয়ামের মৃত্যু, ৩ সহকর্মীর তিনদিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় হোটেলের ভবন থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে পালানোর পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সন্ত্রাসী রায়হান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন