advertisement

আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন

আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন
বাবা ও মেয়ের মধুর মুহূর্ত। ম্যারাডোনার পায়ে মোজার ভেতর ফুলের কলি রাখছে ছোট্ট দালমা
ফটো কার্ড প্রিন্ট

একটা সাদাকালো ছবি। ছোট্ট একটি মেয়ে, মাথাভর্তি ঝাঁকড়া চুল। মুখে হাসি। মেয়েটির গালে স্নেহভরে ঠোঁট ছুঁইয়ে আছেন এক তরুণ। দুজনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ফুটবল। ছবিটা দেখে মনে হয়, পৃথিবীর আর সবকিছু ভুলে বাবা তাঁর মেয়ের সঙ্গে কাটাচ্ছেন সুন্দর কিছু মুহূর্ত।২০২৬ সালের ৩০ অক্টোবর। বেঁচে থাকলে ডিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন হতো সেদিন। তাঁর মেয়ে জিয়ানিনা ম্যারাডোনা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন।

আরেক মেয়ে দালমাও বাবার স্মৃতিতে লিখেছেন আবেগমাখা কথা।ছবির মানুষটি ছয় বছর ধরে নেই। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। কিন্তু তাঁকে ঘিরে পারিবারিক লড়াই থামেনি। বরং সময়ের সঙ্গে সেই লড়াই আরও জটিল হয়েছে।ফুটবল মাঠে ম্যারাডোনা ছিলেন বিস্ময়ের আরেক নাম। কখনো ঈশ্বরের বাঁ পা, কখনো বিদ্রোহী এক শিল্পী। কিন্তু মাঠের বাইরের জীবনটা ছিল অনেক বেশি এলোমেলো। সম্পর্ক, বিতর্ক, আসক্তি আর অস্বীকারের গল্পে ভরা।

তাঁর সন্তানদের সংখ্যাও সেই জীবনেরই এক জটিল অধ্যায়।আসলে কতজন সন্তান ম্যারাডোনারদীর্ঘদিন ম্যারাডোনা দাবি করে এসেছেন, তাঁর সন্তান মাত্র দুজন—স্ত্রী ক্লাউদিয়া ভিয়াফানের ঘরে জন্ম নেওয়া দালমা ও জিয়ানিনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ ৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল
advertisement

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না।

এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ।ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই।

তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা, শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান। শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান
ইমরান মাহমুদুল

প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে এলেন ইমরান মাহমুদুল। এ সময় ১৭টি স্টেজ শো করেছেন এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। ১৮ বছরের সংগীতজীবনে এটি তাঁর সবচেয়ে দীর্ঘ সংগীতসফর। ফিরে এসেই নতুন গান প্রকাশ করেছেন। সিনেমা, অডিও ও নাটকের জন্য আরও অর্ধডজন গানের কাজ চলছে। ইমরানের খোঁজখবর নিলেন মনজুর কাদেরযুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নতুন গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল।

১০ দিনের মাথায় ইউটিউবে গানটির ভিউ প্রায় ৪০ লাখ। এবার একটু ভিন্ন পথে হেঁটেছেন ইমরান। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মিশেলে তৈরি করেছেন নতুন ধরনের আবহ। ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গানটির মাধ্যমে একটু ভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছানো। সাধারণত আমি সিনেমার গান করি, সিনেমার আবহ মাথায় রেখেই গান তৈরি করি। কিন্তু এই গান ও ভিডিও করেছি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে।

বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন