advertisement

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
হালকা কুয়াশার মধ্যে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন কৃষিশ্রমিকেরা। তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। নাচনিয়া, রংপুর। ২৫ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ও আগামীকালও তাপমাত্রা কমতে থাকবে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ যেমন তাপমাত্রা কমেছে, আগামীকাল বৃহস্পতিবারও কমতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

অর্থাৎ আপাতত তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি
advertisement

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম (মাঝে)

আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধ ও অপরাধী চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা এই গণশুনানির আয়োজন করবে।বিষয়টি জানাতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে আজ বুধবার চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্য সাংবাদিকদের জানিয়েছে।চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলায় গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের একটি উদ্যোগ নিয়েছে।নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত, নিহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি সরকার দিয়েছে।গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোয় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণম...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো

শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
বিজয়ী হিসেবে নাম ঘোষণার সময় আপ্লুত হয়ে পড়েন জেনিফার বারেত্তো

৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাঁকে দুটি প্রশ্ন করা হয়েছিল। প্রথমটি করেছিলেন তাঁরই বেছে নেওয়া এক বিচারক আর দ্বিতীয়টি ছিল সেরা পাঁচ প্রতিযোগীর জন্য অভিন্ন প্রশ্ন। প্রশ্ন দুটির উত্তর কী দিয়েছেন জেনিফার?কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নপ্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের এমন কোন মূল্যবোধ আমাদের কখনো হারানো উচিত নয়?

জেনিফারের উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। তাই এটি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে আমাদের সেই মূল্যবোধগুলো আর অক্ষুণ্ন থাকবে না। মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে, শেখায় নিজেদের প্রকৃত সত্তার প্রতি বিশ্বস্ত থাকতে।

নেতৃত্ব নিয়ে প্রশ্নবিচারক প্রশ্ন করছেন জেনিফারকেপ্রশ্ন: এই মুহূর্তে বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবী সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে?জেনিফারের উত্তর: আমি মনে করি, পৃথিবীর এখন এমন নেতা প্রয়োজন, যাঁরা একই সঙ্গে দক্ষ ও সহমর্মী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার

ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার

বাংলাদেশের ব্যাংক খাতের সংকটকে আমরা প্রায়ই খেলাপি ঋণ, মূলধনঘাটতি কিংবা তারল্যসংকট দিয়ে ব্যাখ্যা করি। কিন্তু এসব সমস্যার গভীরে রয়েছে আরও একটি বড় সংকট, সেটি হলো ব্যাংকের পরিচালনা ও সুশাসনের দুর্বলতা। ৩৭ বছর দেশে-বিদেশে ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি ভালো ব্যাংক আর দুর্বল ব্যাংকের পার্থক্য শুধু মূলধন বা মুনাফায় নয়; বড় পার্থক্য তৈরি করে পরিচালনা পর্ষদ।

বোর্ড দায়িত্বশীল হলে ব্যবস্থাপনা জবাবদিহির মধ্যে থাকে। আর বোর্ড যখন পরিবার, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কাছে জিম্মি হয়, তখন ব্যাংক আমানতকারীদের প্রতিষ্ঠান না থেকে মালিকের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়।এই বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের নতুন খসড়াকে ইতিবাচকভাবে দেখছি। ২২ নভেম্বর সরকার সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে।

পরিচালকদের মেয়াদ কমানো, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ সীমিত করা এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংকের নেতৃত্ব থেকে দূরে রাখার প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন