বাংলাদেশের ব্যাংক খাতের সংকটকে আমরা প্রায়ই খেলাপি ঋণ, মূলধনঘাটতি কিংবা তারল্যসংকট দিয়ে ব্যাখ্যা করি। কিন্তু এসব সমস্যার গভীরে রয়েছে আরও একটি বড় সংকট, সেটি হলো ব্যাংকের পরিচালনা ও সুশাসনের দুর্বলতা। ৩৭ বছর দেশে-বিদেশে ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি ভালো ব্যাংক আর দুর্বল ব্যাংকের পার্থক্য শুধু মূলধন বা মুনাফায় নয়; বড় পার্থক্য তৈরি করে পরিচালনা পর্ষদ।
বোর্ড দায়িত্বশীল হলে ব্যবস্থাপনা জবাবদিহির মধ্যে থাকে। আর বোর্ড যখন পরিবার, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কাছে জিম্মি হয়, তখন ব্যাংক আমানতকারীদের প্রতিষ্ঠান না থেকে মালিকের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়।এই বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের নতুন খসড়াকে ইতিবাচকভাবে দেখছি। ২২ নভেম্বর সরকার সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে।
পরিচালকদের মেয়াদ কমানো, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ সীমিত করা এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংকের নেতৃত্ব থেকে দূরে রাখার প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন
এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন
পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান
নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি
ম্যান্ডেলা নায়ক, আর ইমরান খান ‘ধর্মদ্রোহী’!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন