তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে গাজীপুরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।শ্রমিকদের অবরোধের কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ আছে।
এতে উভয় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।পাশাপাশি মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সূত্র: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন
ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার
এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন
পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান
নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন