পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী থাকার ঘটনা নিয়ে ব্রিটিশ সাংবাদিক ইভন রিডলির একটি নিবন্ধ ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।গত ১৯ নভেম্বর মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত তাঁর নিবন্ধের শিরোনাম ছিল, ‘কেন আমি আদিয়ালা কারাগারে ইমরান খানের জায়গায় নিজে বন্দী হওয়ার প্রস্তাব দিয়েছিলাম’।নিবন্ধটি প্রকাশের পর পাকিস্তানের রাজনৈতিক সংকটের দুটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে।
প্রথমত, ইমরান খান নিজের মুক্তির জন্য আপস করতে রাজি নন বলেই তাঁর কারাবাসের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। দ্বিতীয়ত, পাকিস্তানের সুবিধাভোগী বুদ্ধিজীবী শ্রেণি তাঁর এই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলতে অনীহা দেখাচ্ছে।দক্ষিণ আফ্রিকার সালামমিডিয়া রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ইভন রিডলি প্রস্তাব করেছিলেন, ইমরান খানের জায়গায় তিনি নিজে কারাগারে যেতে রাজি আছেন। কারণ, ইমরানের জরুরি চিকিৎসা প্রয়োজন।
তাঁর এই প্রস্তাব ছিল অসাধারণ সংহতির প্রকাশ।ইমরান খান কি ভুট্টোর ভাগ্য বরণ করতে যাচ্ছেনইমরান খান ছাড়া নবাগতদের পিটিআই কেমন করবে পার্লামেন্টেকিন্তু ঘটনাটি একটি বড় প্রশ্ন সামনে এনেছে।
সূত্র: প্রথম আলো

ঢাকাসহ ৭ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ৪ প্লাটুন
একঝলক (২৫ নভেম্বর ২০২৬)
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীরা যে ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে...
বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন