আগের পর্ব২৮ জুন ২০৪৫, অ্যান্টার্কটিকাঠান্ডায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল মার্টিনের। পেছনে ফিরে তাকালেন তিনি। এখনো আন্দাজ করা যাচ্ছে স্টেশনটি কোন দিকে। হঠাৎ অন্যদিকে দৌড় দিলে সঙ্গে থাকা স্টেশনের বাবুর্চি অবাক হতে পারেন। কিন্তু বেঁচে থাকতে হলে তাঁকে এই কাজটিই করতে হবে। আজ বাতাস নেই বললেই চলে। সকালে রাঁধুনি তো আবহাওয়াটাকে বেশ উষ্ণ বলেই প্রশংসা করেছিলেন।
তবু মার্টিনের শরীরের যে সামান্য অংশটুকু পোশাকে ঢাকা নেই, সেখানে বরফের ছোট ছোট কণা সুঁচের মতো বিঁধে যাচ্ছে। মনে হচ্ছে, জ্বলন্ত কয়লার ওপর মুখ রেখে শুয়ে আছেন কোনো ফকির। ঠিক বুঝতে পারছেন না, গরমে কষ্ট হচ্ছে নাকি ঠান্ডায়। অবশ্য তাতে কিছু যায়-আসে না। তাঁর নিশ্চিত বিশ্বাস, এভাবে চলতে থাকলে মৃত্যু অবধারিত।রাঁধুনি এবার তাঁর সামনে হাঁটছেন। রাতের খাবারের সময় নিজের নাম বলেছিলেন তাদেউশ।
তবে পদবি কী, মার্টিন এখন আর মনে করতে পারছেন না।
সূত্র: প্রথম আলো

এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল
যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ফাঁস, ‘ওসি ঠিক তো সব ঠিক’
কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে
নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন