advertisement

শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল

শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল
যুক্তিতর্ক বিটিভি সরাসরি সম্প্রচার করে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের বিষয়টি এসেছিল বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, আর বিষয়টি বাস্তবায়ন করেছিলেন জিয়াউল আহসান। গুম–হত্যার উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথাগুলো বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার যুক্তিতর্ক চলছে। আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বিচারের সময় কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, দুই ধরনের অপরাধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার খেতের পাশে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী খেতের পাশে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী খেতের পাশে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী খেতের পাশে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ ১ জানুয়ারির মধ্যে দশম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নের আহ্বান প্রাথমিক শিক্ষকদের ১ জানুয়ারির মধ্যে দশম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নের আহ্বান প্রাথমিক শিক্ষকদের
advertisement

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই
আবারও ঘর ভেঙেছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির৷ স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে তার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ ২ শতাংশের বেশি কমেছে। এতে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে।বহিষ্কৃত বিএনপি নেতার নাম মিজানুর রহমান (মিজান)। তিনি বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।রেজাউল করিম বাদশা, সভাপতি, বগুড়া জেলা বিএনপিমিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপি থেকে প্রথমে তাঁকে কারণ দর্শাতে বলা হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে আজ কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন