ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের বিষয়টি এসেছিল বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, আর বিষয়টি বাস্তবায়ন করেছিলেন জিয়াউল আহসান। গুম–হত্যার উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথাগুলো বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার যুক্তিতর্ক চলছে। আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বিচারের সময় কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, দুই ধরনের অপরাধ রয়েছে।
সূত্র: প্রথম আলো

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার ব...
‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ
বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন