advertisement

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল
ফটো কার্ড প্রিন্ট

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।প্রশ্নোত্তরে জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ।

সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’ নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’ ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার বাই ডিজাইন’ ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার ব... ‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ ‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল
advertisement

যশোরে ৫৪ লাখ টাকার সরকারি গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫

যশোরে ৫৪ লাখ টাকার সরকারি গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫
যশোরের অভয়নগরে ১৫০ মেট্রিক টন চোরাই গমবোঝাই একটি লাইটার জাহাজ জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় জাহাজের পাঁচজন স্টাফকে আটক করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমবার হেড কোচের দায়িত্বে উইলিয়ামসন

প্রথমবার হেড কোচের দায়িত্বে উইলিয়ামসন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নতুন দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০২৭ সালের এসএ২০ মৌসুমের আগে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার। গতকাল মঙ্গলবার রাতে

পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার দিনভর গাজীপুরের ভোগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর পেয়ে ওই নারী শ্রমিক কারখানা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতায় তিনি গতকাল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার।

তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর এবং নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।ওই ঘটনায় দিলরুবা আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সম্পর্কে থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ওই নারী তাঁর কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় আসেন। এ সময় তিনি বলেন, ‘স্যার, আমি মরি নাই।

আমি বেঁচে আছি, সুস্থ আছি।’ পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে বাসায় ফিরে যান।থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফিন বাংলা অ্যাপারেলসের কারখানার সামনে বহিরাগতদের বাধা ও ধাক্কাধাক্কিতে আহত হন শ্রমিক দিলরুবা আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন